
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারের তৃতীয় তলার একটি ও চতুর্থ তলার দুটি ইউনিটের তালা ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
ভুক্তভোগী পরিবার পরিকল্পনা মাঠকর্মী আজিজা বেগম জানান, তার ইউনিট থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও ৯ হাজার টাকা চুরি হয়েছে। স্বাস্থ্য সহকারী সাবিনা ইয়াসমিন জানান, তার ঘর থেকে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে। চতুর্থ তলার সিনিয়র স্টাফ নার্স মনিকা না থাকায় তার ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে সকাল ৯টার পর সবাই বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায়।
খবর পেয়ে ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho