প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৮:২৭ পি.এম
নড়াইলের ব্যবসায়ী কালু হত্যা মামলার আসামি সোহান গ্রেপ্তার

যশোর অফিস
নড়াইলের কালিয়ায় ব্যবসায়ী কালু হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে সোহান (৩৫)কে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই যশোর।
চলতি বছরের ২০ মার্চ সুরপিন ব্যবসা নিয়ে বিরোধের জেরে শাওনসহ কয়েকজন মিলে কালু হাওলাদারকে হত্যা করে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। রুবিনা খাতুনের দায়ের করা মামলার তদন্তভার বর্তমানে পিবিআই যশোরের অধীনে।
শনিবার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho