প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৪২ এ.এম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের লন্ডন সফরকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমের তদারকি করবেন চসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন বলে গণমাধ্যমের উদ্দেশ্যে প্রেরিত এক বিবৃতিতে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার লন্ডন থেকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বিবৃতিতে আরো জানান, লন্ডন সফরের সম্পূর্ণ খরচ
মেয়র ব্যক্তিগতভাবে বহন করছেন। এর আগে মেয়রের কানাডার টরেন্টো সফরের খরচও মেয়র ব্যক্তিগতভাবে বহন করেছেন। সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঠিকাদার বা তৃতীয় কোন পক্ষ এই সফরের অর্থায়ন করছে না।
এছাড়া বিবৃতিতে মেয়র আরো জানান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করলেও মেয়র সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি অথবা জ্বালানি ব্যবহার করেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি ব্যক্তিগত গাড়ি এবং জ্বালানি ব্যবহার করেন।
এ বিষয়ে কোন ধরনের বিভ্রান্তি বা গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান মেয়র।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho