প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৪৩ এ.এম
যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

শহিদ জয়, যশোর
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে দশটার দিকে যশোর খুলনা রোডে, যশোর সদরের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যমুনা ফিড এলাকার প্রতিষ্ঠানের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ ও একটি টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কার জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho