
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের আরিফ ভাটার পাশে নার্সারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাঘারপাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ,বাঘারপাড়া দিক থেকে খাজুরাগামী একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে খাজুরা বাজার থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি উল্টে যায় এবং এতে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেন (২০) কে মৃত ঘোষণা করেন। আহত দুজন কাবিরুল ইসলাম (২৬) ও সুইট হাসান (২৭)হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত রাকিব হোসেন, আহত কাবিরুল ইসলাম ও সুইট হাসান তিনজনই যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের আগড়া গ্রামের বাসিন্দা।
বাঘারপাড়া থানার ডিউটি অফিসার জানান, “ঘটনাটি দুঃখজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho