প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:০৮ পি.এম
যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোর অফিস
তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ।
এছাড়াও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান, সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার হালিম রেজা, জয়নাল আবেদীন, কাজী জামাল ও হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টটি আগামী শুক্রবার থেকে যশোর সদর উপজেলার বিভিন্ন মাঠে শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho