প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৭:৫৮ পি.এম
বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলা কমিটির সম্মেলন সম্পন্ন

যশোর অফিস
বাংলাদেশ বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলা কমিটির সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ এস এম কামাল উদ্দিন। উদ্বোধনী পর্ব শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হলে এসে উদ্বোধনী সভা শুরু হয়।
‘কর্মসংস্থান অথবা বেকার ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড়’এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুল আলম। বক্তব্য রাখেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মাসুক শাহী, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম-উর-রহমান, কেন্দ্রীয় নেতা ইসরারুল হক, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ আলাউদ্দিন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আহাদ আলী মুন্না, বিপ্লবী ছাত্রমৈত্রী যশোর জেলা সভাপতি সায়হাম বিশ্বাস অর্কসহ অন্যরা। আলোচনা সভা পরিচালনা করেন রায়হান বিশ্বাস।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নানা হুমকি এবং উগ্র ধর্মান্ধতার মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বক্তারা যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিকেল ৩টায় জেলা কার্যালয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মঞ্জুরুল আলম। রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আহাদ আলী মুন্নাকে সভাপতি, মঞ্জুরুল আলমকে সাধারণ সম্পাদক এবং সুমন পোদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বিপ্লবী যুবমৈত্রী কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইন্দ্রজিত চট্টোপাধ্যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho