স্টাফ রিপোর্টার
বেনাপোলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৬ বছর পূর্তি ও ২৭ বছরে পদার্পণ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। পত্রিকাটির বেনাপোল প্রতিনিধি আলমগীর হোসেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় বেনাপোল বাজারে হোটেল সানরুফে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়।
শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং বেনাপোল থানা প্রেসক্লাবের সভাপতি ও ভোরের চেতনার বেনাপোল প্রতিনিধি আলমগীর হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন- দৈনিক ভোরের চেতনার নাভারণ প্রতিনিধি তুষার আহমেদ, দৈনিক জাতীয় অর্থনীতির সাংবাদিক শাহিন আলম, দৈনিক তাজা খবরের প্রতিনিধি মিলন হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোরের চেতনা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনন্দময় সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho