প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৮:১৩ পি.এম
যশোরে গেম খেলার টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা

যশোর অফিস
যশোরে মোবাইলে গেম খেলার জন্য টাকা না পেয়ে অভিমানে জিহাদ হোসেন (১৯) নামে এক তরুণ আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার সময় সদর উপজেলার ইছালী ইউনিয়নের নোঙ্গরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়,সকালে জিহাদ তার বাবা কামরুল হোসেনের কাছে মোবাইল গেম খেলার জন্য টাকা চান। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অভিমান করে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,এ ঘটনায় থানা একটি সাধারন অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho