প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ১:৩২ পি.এম
যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত শিষ শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, আরাফাত যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সকালে বড় ভাইয়ের সাইকেলে স্কুলে যাচ্ছিল সে। বড় ভাই সাইকেল চালাচ্ছিল, আর আরাফাত বসেছিল পিছনে। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) পেছন দিক থেকে সাইকেলে ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকা চালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho