প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৮:০৩ পি.এম
যশোরে এনসিপির মাসিক সমন্বয় সভায় ৫ কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার মিডিয়া, কুইক রেসপন্স, শৃঙ্খলা, প্রোগ্রাম বাস্তবায়ন ও সার্চ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা সমন্বয় কমিটির এক সভায় এসব কমিটি গঠন করা হয়। এদিন বিকেলে শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটে জেলা কমিটির মাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। সভা সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ। বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ার ও কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম সমন্বয়কারী ড. শহিদুল ইসলাম জাবী, সাজিদ সারোয়ার ও সালমা আক্তার আশা, সদস্য সালমান হাসান রাজীব, বুরহান উদ্দীন, এসজীবুর রহমান, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক, জিহাদুল ইসলাম, আসমা ইসলাম, আব্দুল আলিম ও রাশেদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho