
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ রিখটার মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এরপর এই পূর্বাভাস এল। পূর্বাভাসটি এসেছে ভূমিকম্প নিয়ে কাজ করা আর্থকোয়েক নিউজ অ্যাজেন্সির কাছ থেকে। শুক্রবার (২১ নভেম্বর) তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদ প্রকাশ করে।
বিশেষজ্ঞের বরাত দিয়ে তারা বলছে, গতকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদী হওয়ায় আগামী ১০-১২ দিন পর বাংলাদেশসহ হিন্দুকুশ পর্বতমালা ও পামির এলাকার বিভিন্ন স্থানে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হতে পারে।
আশঙ্কা করা হচ্ছে এর প্রভাবে আফগানিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভারত (কাশ্মীর, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মেঘালয়, আসাম, মণিপুর), ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার-থাইল্যান্ডে পরবর্তী ১০-১২ দিনের মধ্যে ৫ থেকে ৭ দশমিক মাত্রার শক্তিশালী ভূমিকম্প হতে পারে।
তবে গবেষকরা বলেছেন, ভূমিকম্প প্রকৃতপক্ষে কখন হবে, তার নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না। নানা তথ্য-উপাত্তের ভিত্তিতে কেবল আশঙ্কার কথা বলা যায়।
বিশেষজ্ঞরা এর ভিত্তিতে উল্লিখিত দেশগুলোকে এই শক্তিশালী ভূমিকম্প সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho