প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৯:৫২ পি.এম
বাউল আবুল হোসেনের শাস্তির দাবিতে যশোরে মানববন্দন ও বিক্ষোভ মিছিল

যশোর অফিস
খোদাদ্রোহী বক্তব্যের কারণে আটক বাউল আবুল সরকারের বিচার ও অক্ষর শিশু শিক্ষালয়ে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মিছিল হয়েছে। আজ বাদ জুম্মা প্রেসক্লাব যশোরের সামনে সচেতন মুসল্লী সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুফতি ওবায়দুল্লাহ সাকির, আব্দুর রহমানের নেতৃত্বে শতাধিক মুসুল্লি কর্মসূচিতে অংশ নেন। এসময় মুসল্লীরা বলেন, বাউল আবুল হোসেন ইসলাম ধর্মের চরম অবমাননা করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসাথে বক্তারা যশোর শহরের প্রধান ডাকঘরের সামনে অবস্থিত অক্ষর শিশু শিক্ষালয় মেয়ে শিশু শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদ জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho