প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ৬:৪৮ পি.এম
মোংলায় ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান

মারুফ বাবু,মোংলা প্রতিনিধিঃ
মোংলায় ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পৌর শহরের রিমঝিম সিনেমা হল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।
নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ইউনিয়নের সভাপতি মো. আ. সালাম ব্যাপারী, সাধারণ সম্পাদক হাওলাদার মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবুল বাশার ব্যাপারী, আবুল বাশার মৃধা, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মো. শহিদুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল গাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন রাজু, প্রচার সম্পাদক দুলাল মোল্লা, দপ্তর সম্পাদক শুক্কুর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেল্লাল শেখ, সদস্য সোহেল হাওলাদার, লিটন হাসান মোল্লা, মো. মিলন, এমরান হাওলাদার, খলিলুর রহমান ও মো. শাহআলম।
অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন দাবি পূরণ ও সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho