
ঢাকার ধামরাইয়ে একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব-৪ এর সিপিসি ২ এর সদস্যরা। এ সময় অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র্যাব জানায়, অভিযান পরিচালনা করা রূপা এন্টারপ্রাইজের গুড়ের কারখানায় চিনি, রং, কেমিক্যালসহ বিভিন্ন উপাদান দিয়ে ভেজাল গুড় বানানো হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভেজাল গুড় বানানোর সত্যতা পাওয়া যাওয়ায় ভেজাল গুড় বানানোর সাথে জড়িতদের ৪ লাখ টাকা অর্থিক জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এ ছাড়া, ভেজাল গুড় বানানোর জন্য মজুতকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, এখানে পাওয়া গুড়গুলোর কোনোটিতেই আখ বা খেজুরের রসের সামান্যতম উপস্থিতিও নেই। সবকটিই চিনি, কাপড়ের রং ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে জড়িত কারখানাতে প্রতি রাতে প্রায় পনের টনের মতো হয়ে থাকে । এসব ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho