
আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের উদ্যোগে কোরআনখানি, এতিমশিশুদের জন্য খাবার ও ছাগল বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল পালন করা হয়েছে।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সাদকা হিসেবে একটি করে ছাগল দান করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ৩ টায় বেনাপোলে জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসমিন এতিমখানায় এতিম শিশুদের জন্য দুটি ছাগল ও খাবার বিতরণ করা হয়। এরপর কোরআন খতম শেষে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা-দীর্ঘায়ু কামনা দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য।
মাহফিলে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক সাইদুজ্জামানসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho