
জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার
যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় ফসলিজমির মাটি কাটায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। শহিদুল ইসলাম বড় বসন্তপুর এলাকার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন- অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় শহিদুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho