
যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামের বাসিন্দা। তিনি বছিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে ‘রহমানের দোকানের মোড়’ এলাকায় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho