প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ২:৩৭ পি.এম
রাণীশংকৈলে সাবেক মেয়র ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকার আটক

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের ভান্ডারা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর সরকার রানীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে। তিনি রানীশংকৈল পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগ, যুবলীগ এবং সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho