ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ মেয়াদি সহায়ক কর্মচারী সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন অনজন-উর-রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদ বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্র থেকে জানা যায, সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি অনজন-উর-রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।
অনজন-উর-রহমান জানান, আমি গত ১৭ ডিসেম্বর সংগঠনটির ২০২৫ সালের নির্বাচনে আমাকে সভাপতিসহ তেরোজন সদস্য চূড়ান্ত বিজয়ী করা হয়। এমতাবস্থায়, আমি আমার ব্যক্তিগত কারণে সভাপতি পদ থেকে থেকে পদত্যাগ করছি। তাই উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ২০২৬-২০২৭ মেয়াদি সহায়ক কর্মচারী সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho