প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৯:৫৩ এ.এম
তিন হাজার পিস ইয়াবাসহ বিজিবি’র জালে আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিযোগে পাচারের সময় আব্দুস সালাম নামে এক কারবারিকে আটক করছে বিজিবি।
বুধবার (২৪শে ডিসেম্বর) বিজিবি'র ৫২-ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলাধীন ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা নামক স্থান হতে সিএনজি যোগে পাচারকালে ৩৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত পশ্চিম বটুলি গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) কে আটক করা হয়। সিএনজিসহ ইয়াবা ট্যাবলেটর সিজার মূল্য-ষোল লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বিজিবি'র সূত্রে জানা গেছে । আসামীসহ জব্দকৃত মালামাল জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, ৫২-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। তিনি আরও বলেন এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho