প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৭:৩৩ এ.এম
স্থগিত হওয়া মোংলা প্রেস ক্লাব নির্বাচন ৮ জানুয়ারি

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলা প্রেস ক্লাব নির্বাচন আট দিন পিছিয়ে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মানিক।
এর আগে, মঙ্গলবার সকালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে নির্ধারিত মোংলা প্রেস ক্লাব নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়।
প্রসঙ্গত, তফশিল অনুযায়ী গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের সংবাদ আসার পর তাৎক্ষণিকভাবে নির্বাচন স্থগিত করা হয়। আজ ভোটগ্রহণের নতুন দিন ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মানিক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho