
একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (২ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান আরও লিখেছেন, জাতির ভেতর অনৈক্য থাকলে সেই জাতি কখনও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
তিনি বলেন, আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধে রূপ না নেয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।
পোস্টের শেষে জামায়াত আমির লিখেছেন, আসুন, আমরা হিংসা ও বিভেদ পেছনে ফেলে একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho