
সিরাজগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে শিয়ালের কামড়ে চার ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে তাড়াশ পৌর সদরের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভাদাস মহল্লার মোক্তার হোসেন (৪৫), সিরাজগঞ্জের মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩)। এদিকে তাড়াশ উপজেলায় গত দেড় মাসে প্রায় ১৪ জনকে শিয়াল কামড়ে দিলেও স্থানীয় হাসপাতাল ও পৌরসভায় প্রয়োজনীয় প্রতিষেধক মিলছে না। এতে শিয়াল বা কুকুরের কামড়ের শিকার দরিদ্র ব্যক্তিরা বিপাকে পড়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ গণমাধ্যমকে বলেন, বর্তমানে বিনামূল্যের প্রতিষেধক সরবরাহ বন্ধ আছে। তারপরও আমি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছি। তিনি আরও বলেন, সরকারিভাবে তিনি প্রতিষেধক কেনার ব্যবস্থা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho