
মাদারীপুরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি ওই এলাকার জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho