প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৭:১৮ এ.এম
যশোরে মানসিক ভারসাম্যহীন যুবককে চুরির অপবাদে হত্যার অভিযোগ, মামলা

যশোর অফিস
যশোরে চুরির অপবাদ দিয়ে মিনারুল কবির শামিম (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা ছব্দুল বিশ্বাস মামলাটি দায়ের করেন।
মামলায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকণ্ঠনগর গ্রামের আরাফাত,আশিকসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ জানুয়ারি ভোরে চুরির সন্দেহে বলাডাঙ্গা গোবিন্দমোড় এলাকায় শামিমকে মারধর করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho