
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারীরা। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেটে ১৩৭ রান পর্যন্ত করতে পারে যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ২৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা আউট হওয়ার পর শারমিন আক্তার ক্রিজে নেমে খেলেন সর্বোচ্চ ইনিংস।
৩৯ বলে ৮ চার ও এক ছক্কার মারে করেন ৬৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তারের ১২ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসে ভর করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে ৩ উইকেট নেন মাহি মাধবন।
এই লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার। দিশা ও চেতনা মিলে গড়েন ৪২ রানের জুটি। তবে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho