প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৩:০৯ পি.এম
রাজবাড়ীতে পাম্পকর্মী নিহতের ঘটনায় জেলা যুবদলের সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিবেদক
রাজবাড়ীতে ঠিকাদার সুনজের জিপ গাড়ি চাপায় পাম্পকর্মী রিপন শাহা নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করে যুবদল।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা যুবদলের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহবায়ক মো খায়রুল আনাম বকুল (ভিপি বকুল), বলেন গত শুক্রবার গোয়ালন্দ মোড়ে ঠিকাদার মো আবুল হাসেম সুজনের গাড়ি চাপায় পাম্প কর্মী নিহত হয়েছে এঘটনায় যুবদলকে জরিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। আবুল হাসেম সুজন যুবদলের কেউ না, সে ব্যক্তিগত কারনে গত ২০১৯ সালের ২৮ শে জানুয়ারি রাজবাড়ী শহরে সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের পদ থেকে পদত্যাগ এর ঘোষনা দেয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায়।
পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সাথে ঘনিষ্টতা তৈরি হয় সে মূলত কাজী ইরাদত এর লোক।
যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী। অপরাধী যেই হোক আমরা স্যাস্তি দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আব্দুল্লা আল মামুন সম্রাট,যুগ্ম আহবায়ক খাইরুজ্জামান, সদস্য সচিব মো: মামুনুর ইসলাম,পৌর যুব দলের আহ্বায়ক মো: সামছুল আলম খান রানা, সদস্য সচিব মো: গোলাম মহিউদ্দিন আহম্মেদ সহ অন্যানরা।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে জিপ চাপায় ঠিকাদার আবুল হোসেম সুজন এর গাড়ি চাপায় পাম্পকর্মী রিপন সাহা নিহত হয়। এঘটনায় সিসি ফুটেজ দিখে আবুল হোসেম সুজন ও তার ড্রাইভার কে গ্রেপ্তার সহ হত্যা মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho