প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৯:৫৬ পি.এম
যশোরে তিন হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটকরা হলেনসাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি (৫২) ও একই গ্রামের তার সহযোগী শিল্পি (৪২)।
র্যাব সূত্র জানায়,সোমবার সকাল সাতটার পর গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার শার্শা কায়বা ইউনিয়নের বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে দ্রুতগতিতে একটি ডিসকভার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় কৌশলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে বুলবুল সানা বলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯শ’ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho