
ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে কুয়াশার তীব্রতা কমে আসায় এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে, বুধবার (২১ জানুয়ারি) মধ্য রাত ২ টা ৩০ ঘটিকার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই কুয়াশার ঘনত্ব ওঠানামা করায় নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার তীব্রতা কমে এলে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho