প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৪:০৬ পি.এম
সিরাজগঞ্জ শাহজাদপুরে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১১ প্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রফেসর ড. এমএ মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোট এনসিপি মনোনীত এস. এম. সাইফ মোস্তাফিজ (শাপলা কলি), জেএসডি মনোনীত ইলোরা খাতুন (তারা), জাতীয় পার্টি মনোনীত মো. মোক্তার হোসেন (লাঙল), বাসদ মনোনীত মো. আনোয়ার হোসেন (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেজবাহ উদ্দিন (হাতপাখা), আম জনতা পার্টি মনোনীত আসাদুল হক (প্রজাপতি), এবি পার্টি মনোনীত আবু জাফর মো. আনোয়ারুস সা’দাত (ঈগল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া) ও মো. ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার)।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আমিনুল ইসলামের কার্যালয়ে এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে শফিকুল ইসলাম সালামের মনোনয়নপত্র বাতিল হয় এবং জামায়াতে ইসলামের প্রার্থী মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ১১ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho