প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৮:২৫ পি.এম
পাংশায় চুরি করা ট্রাকের চাকা খুলতে গিয়ে জনতার হাতে চোর আটক

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি করা একটি ট্রাকের চাকা খুলে পালানোর সময় জনসাধারণের তৎপরতায় ট্রাকসহ এক চোরকে আটক করা হয়েছে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার (২১ জানুয়ারি) পাংশা থানাধীন মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক চোরের নাম মো. হৃদয় (২৪)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা তসলিম উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী মো. আকাশ (২৫) পালিয়ে যায়। আকাশ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজিমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামের বাসিন্দা রাফিউল ইসলাম (২৮)-এর মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৮-০২৩১ নম্বরের একটি ট্রাক তার বাড়ির সামনে পার্কিং করা অবস্থায় একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরে চোরেরা ট্রাকটি রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এনে ট্রাকটির চাকা খুলতে শুরু করে।
চুরি করা চাকাগুলো বহনের জন্য চোরচক্রটি আরেকটি ট্রাকে (নম্বর: সাতক্ষীরা ট-১১-০২৪৬) তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাংশা পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এসে চোরদের ব্যবহৃত ট্রাকটি উল্টে যায়। ফলে স্থানীয় জনসাধারণ চুরি হওয়া ট্রাকসহ মো. হৃদয়কে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho