প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৩৪ পি.এম
ক্ষেতলালে যৌথবাহিনীর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যৌথ বাহিনীর এক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব।
২৮ (জানুয়ারী) বুধবার বিকেল ৪ টার সময় ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই মহড়া ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জানা গেছে, জয়পুরহাট-২ আসনের নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ার নেতৃত্ব দেন ক্ষেতলাল আর্মি ক্যাম্প উপ অধিনায়ক ক্যাপ্টেন তানভীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, বিজিবির নায়েব সুবেদার মফিদুল ইসলাম, র্যাবের ডিএডি শাহ আলম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho