প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৩:৪৪ পি.এম
সিরাজগঞ্জের ৬ আসনের বিএনপি নির্বাচন সমন্বয় কমিটিতে এম দুলাল উদ্দিন আহমেদ সদস্য

সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য বিএনপির নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ১৬ সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সলঙ্গার সন্তান এম দুলাল উদ্দিন আহমেদ। সোমবার কেন্দ্রীয়ভাবে কমিটির অনুমোদন দেওয়া হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর অনুমোদনে ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটি চূড়ান্ত করা হয়েছে। কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে।
কমিটিতে সদস্য হিসেবে মনোনীত এম দুলাল উদ্দিন আহমেদ বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক এজিএস এবং বিভিন্ন নির্বাচনী উপ-কমিটিতে দায়িত্বে ছিলেন। এছাড়া সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন পরিচালনা উপ-কমিটির মিডিয়া সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম সুশৃঙ্খল, কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলে জানা গেছে।
কমিটিতে মনোনয়ন পাওয়ার পর এম দুলাল উদ্দিন আহমেদ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব পালনে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho