
বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলনে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারীরা। সোমবার (২ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালনের পর মঙ্গলবারও (৩ জানুয়ারি) কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।
সরকারি কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মচারীরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। সরকার কর্মচারীদের প্রতি সহনশীল হয়ে একটি পে-কমিশন গঠন করেন। উক্ত কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর রিপোর্ট দাখিল করায় কর্মচারীরা আশায় ছিলেন পে-কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হবে। সম্প্রতি একজন সম্মানিত উপদেষ্টার এক মন্তব্য ‘অর্ন্তবর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না’ করার পর সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
কর্মচারী মো. মুর্তজ আলীর সভাপতিত্বে ও দিলীপ কুমার রায়ের পরিচালনায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মো. জয়নাল আবেদীন, সুযোগ চন্দ্র চন্দ, শহীদুল ইসলাম, মুনতাসির মামুন, মনির হোসেন, স্বপন মজুমদার, মো. নূরুজ জামান, আবুল বাশার, মো. মুছাব্বির আলী, মো. অলি মিয়া, মো. নাহিদ ও শরিফা আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho