প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ২:৩৯ পি.এম
এবারের নির্বাচন হবে দখলবাজ-চাঁদাবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই: হাসনাত আব্দুল্লাহ

যশোর প্রতিনিধি
১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,এবারের নির্বাচনে জাতি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ ভারতীয় গোলামীর পক্ষে,হিজাব আর বোরখার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।অন্য একটি পক্ষ জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং ভারতীয় গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। কারন ১১ দলীয় জোট ইনসাফে বিশ্বাস করে।এই দেশে আর গোলামীর জিঞ্জারে বন্দি হতে চায় না, তারা চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে। ইনকিলাব মঞ্চে পুলিশী হামলার নিন্দা জানিয়ে বলেন, আপনি কোন রাজনৈতিক দলের গোলাম না হয়ে দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থাকুন। কারন গত ১৭ বছরে আপনারা যারা একটি রাজনৈতিক দলের গোলামী করেছিলেন জুলাই বিপ্লবে কি পরিণতি হয়েছে তা আপনারা দেখেছেন। আপনারা কোন দলের নয়, কেবল মাত্র দেশের পুলিশ হয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করুন। এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশটি কেমন হবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে। আহামীর নির্বাচন হবে দেশের মালিকানা তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া। একটি দল ফ্যাসিষ্ট হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে। আপনারা ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ১২ তারিখ সকাল ৭ টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন, ফলাফল বুঝেনানিয়ে ভোট কেন্দ্র ছাড়বেন না। আগামীর নির্বাচন হবে চাঁন্দাবাজ ধান্দাবাজ, দখলবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই। আপনারা দেখবেন বুকে ধানের শীষ প্রতিক লাগিয়ে ভোট কেন্দ্রে যাবেন কিন্তু ভোটটি দিবেন দাঁড়িপাল্লায়। আপনারা তাদেরতে পরিবেশ করে দিবেন। এই যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। পরে তিনি দাড়িপাল্লা প্রতিকের শ্লোগান দিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন। একই সাথে তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনমতকে উদ্বুদ্ধ করেন এবং হ্যাঁ ভোট প্রদানের আহবান জানান।
আজ সকালে যশোর ভৈরব চত্বরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
১১দলীয় জোটের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেনএনসিপির নেতা নুরুজ্জামান।
দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা
করেন জামায়াতের সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ভিপি আব্দুল কাদের,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho