ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, ওমানে দুই পক্ষের মধ্যে শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা খুব ভালো হয়েছে এবং আশা করা হচ্ছে আরও আলোচনা হবে।
ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ইতিবাচক পরিবেশের প্রশংসা করেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে। এক দিনের আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক ছিল, যেখানে উভয় পক্ষ সংঘাত এড়াতে ইতিবাচক পরিবেশ বজায় রেখেছিল।
মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী রণতরীসহ একটি আমেরিকান নৌবহর থাকা অবস্থায়, ওমানের মধ্যস্থতায় মাস্কাটে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনা করেছে, তবে তারা প্রকাশ্যে সরাসরি মুখোমুখি দেখা করেনি।
অন্যদিকে আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে জাহাজ পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে, এই পদক্ষেপটি আলোচনার সঙ্গে যুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়।
গত জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধে যুক্ত হওয়ার পর এই দুই প্রতিপক্ষের মধ্যে এটিই প্রথম আলোচনা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho