
এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভোটাররা ভয়ের ভেতরে আছে, শঙ্কায় আছে—সারা দেশের একই চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখনও পরিস্থিতি পাল্টাতে পারে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই নির্বাচনে কী হবে, সেই পরিসংখ্যান কারও কাছে নেই। জরিপে যা বলা হচ্ছে, তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে। প্রশাসন এখনও মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে ঈদের আনন্দ দেখছে, বাস্তবে তা নেই। ভোটারদের ভয় আছে। শঙ্কার এই পরিবেশ সারাদেশে—এমনটা দাবি করেন তিনি।
তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এই অবস্থা বদলে দেওয়া সম্ভব বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho