
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে প্রচারণার শেষ দিনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনে অবস্থিত।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক-নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন নুরুল হক নুরের সমর্থকরা। হাসান মামুনের সমর্থকদের দাবি, এ ঘটনা মামুনের সমর্থকরা নিজেরাই ঘটিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানদার হারুন হাওলাদারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হুমকির সময় যারা উপস্থিত ছিলেন, তাদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নুরের সমর্থকরা।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এ জঘন্য ও ন্যক্কারজনক হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য চরম হুমকি। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, ‘ওখানে আমাদের অফিসার গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho