
যশোরের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যশোর–৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
১৯০টি কেন্দ্রের সবকটির ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন দুই লাখ এক হাজার নয়শ ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আব্দুল কাদের ওরফে ভিপি কাদের পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ১৬২ ভোট। অমিতের জয়ের ব্যবধান ১৪ হাজার ৭৫৫।
যশোর সদর উপজেলার (বসুন্দিয়া ইউনিয়ন ব্যতিত) এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং নারী ভোটার ৩ লাখ ৫ হাজার ৯০১ জন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯০টি কেন্দ্রেই সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং সার্বিক পরিবেশ শান্ত ছিল।
ভোটের দিন সকাল থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। দুই প্রার্থীর সমর্থকদের সক্রিয় উপস্থিতিতে পুরো দিনজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ। বিশেষ করে শেষমুহূর্ত পর্যন্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকায় উত্তেজনা বজায় ছিল।
বেসরকারি ফলাফল ঘোষণার পর যশোর শহরে বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল ও আনন্দ উল্লাস করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এই জয়কে যশোরবাসীর গণরায়ের প্রতিফলন উল্লেখ করে সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, পরাজিত প্রার্থীর পক্ষ থেকেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে ধরা হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর নির্বাচনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho