প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৭:৪৮ এ.এম
মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়: ড. শেখ ফরিদ

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বিএনপি মনোনীত নব নির্বাচিত সাংসদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল-মোংলায় কোনো মাদক কারবারি, সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান হবে না। জনগণের সামান্য কষ্টের কারণ হয়-এমন ব্যক্তি যদি দলের শীর্ষ পর্যায়ের কেউও হন, তার স্থান এ জনপদে হবে না।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ জনগণের বাংলাদেশ। বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে চায়। অবৈধ দখলদার, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিএনপিতে কোনো ছাড় দেওয়া হবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজদের বিএনপি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদের ছাড়াই বিএনপি আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।
এমময় সাংবাদিকরা নব নির্বাচিত সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বিকাল ৫টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে মোংলা থানা ও পৌর বিএনপির আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম, মোঃ সাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho