প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৭:২১ পি.এম
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কাজিপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে যান। সেখানে উপস্থিত জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মওলানা শাহীনুর আলম–এর সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জামায়াত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। সৌজন্য সাক্ষাতে পারস্পরিক পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho