
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে টানা কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্রের সেনারা। এবারের হামলা দীর্ঘস্থায়ী হবে সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তারা বলেছেন, দুই দেশের মধ্যে এরআগে যেমন সংঘাত দেখা গিয়েছিল এবার সংঘাত শুরু হলে এটি আগেরগুলোর তুলনায় গুরুতর হবে।
বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তারা তাদের নাম প্রকাশ করেননি। তবে হামলার এ পরিকল্পনা ফাঁসের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা বেড়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
আগামী মঙ্গলবার জেনেভায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফয় এবং জার্ড ক্রসনার। সেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন।
গতকাল শনিবার মার্কির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্কতা দিয়ে বলেন্, ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করতে চান। তবে এটি করা অনেক কঠিন হবে।
ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প
ইরানে সম্ভাব্য শাসনব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শিগগিরই ‘‘অসাধারণ ক্ষমতা’’ দেখা যাবে। এদিকে, ইরানে ওপর চাপ তৈরি করার লক্ষ্যে ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে পেন্টাগন।
ইরানে শাসন পরিবর্তন চান কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, মনে হচ্ছে, এটাই সবচেয়ে ভালো বিষয়; যা ঘটতে পারে। তবে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটলে দেশটি কারা নিয়ন্ত্রণ করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, লোকজন আছে। সূত্র: রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho