প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৮:২১ এ.এম
চুক্তিতে ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস অন্তর্ভুক্ত হতে হবে: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া বন্ধ করার পাশাপাশি ইরানের সব পারমাণবিক স্থাপনা বা অবকাঠামো ধ্বংসের বিষয়টি অন্তর্ভুক্ত হতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে দ্বিতীয় রাউন্ডের আলোচনা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ইরানের একজন মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হলে ইরান তাদের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আপস বা সমঝোতা করার কথা বিবেচনা করতে প্রস্তুত।
কিন্তু এই ইতিবাচক পরিস্থিতিকে কিছুটা হলেও ঘোলা করে দিয়ে তৃতীয় পক্ষ হিসেবে একটি বিশেষ দাবি জানিয়ে বসেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, চুক্তি হলে এর মধ্যে অবশ্যই ইরান থেকে সমৃদ্ধ উপাদান সরিয়ে নেয়া অন্তর্ভুক্ত থাকতে হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান ইহুদি সংগঠনের নেতাদের বার্ষিক সম্মেলনে নেতানিয়াহু বলেন, তেহরানের হাতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা থাকা যাবে না – শুধু প্রক্রিয়া বন্ধ নয়, বরং সেই যন্ত্রপাতি এবং অবকাঠামো ধ্বংস করতে হবে যা সমৃদ্ধকরণ সম্ভব করেছে।
এমন সময় নেতানিয়াহু এই মন্তব্য করলেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে রওনা হয়েছেন। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবেন তিনি।
ইরান ও যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুতে পারমাণবিক বিষয় নিয়ে ফের আলোচনার সূচনা করে, যার উদ্দেশ্য দীর্ঘদিনের বিরোধ সমাধান এবং নতুন সামরিক সংঘর্ষ এড়ানো। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে এবং আলোচনায় ব্যর্থ হলে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho