প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৪:২৬ পি.এম
সিরাজগঞ্জে বাসে মাদক পরিবহনকালে বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানায় র্যাব।
র্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho