প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১০:০১ পি.এম
জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম প্রতিনিধি:
নির্বাচনে বিজয় অর্জনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান–এর কবর জেয়ারতের মাধ্যমে চট্টগ্রাম ১০ আসনে সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন জনাব সাঈদ আল নোমান।
সাঈদ আল নোমান বলেন, “এই বিজয় ব্যক্তিগত নয়—এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।”
তিনি আরও বলেন,"জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে।"
কবর জেয়ারতের সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান এর রুহের মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho