প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৭:০৭ এ.এম
দৈনিক দিনকালের নতুন সম্পাদক আতিকুর রহমান

দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
পেশাগত জীবনে বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই সংবাদকর্মী সাংবাদিকতা, রাজনীতি ও মানবিক কর্মকাণ্ডের এক অনন্য সমন্বয়ক হিসেবে পরিচিত। আতিকুর রহমান রুমন দীর্ঘ সময় ধরে গণমানুষের অধিকার আদায়ে সাংবাদিকতার কলম চালিয়েছেন। একইসঙ্গে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা হিসেবেও সক্রিয়। বিশেষ করে বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের প্রতিটি পর্যায়ে তার ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ।
ফ্যাসিবাদী শাসনামলের প্রতিকূল সময়েও তিনি নিজ উদ্যোগে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত আস্থাশীল ও নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব।
১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আতিকুর রহমান রুমন জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম হাফিজুর রহমান ছিলেন একজন সরকারি কর্মকর্তা ও সমাজসেবক। তার মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন এফ এইচ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং একজন পরিচিত দানশীল ব্যক্তিত্ব।
আতিকুর রহমান রুমনের শিক্ষাজীবন শুরু হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সরকারি শাহ সুলতান কলেজ থেকে। ছাত্রাবস্থায় রাজনীতির পাশাপাশি এই কলেজ থেকেই তার সাংবাদিকতায় হাতেখড়ি হয়। সাত ভাই-বোনের মধ্যে তিনি অত্যন্ত পারিবারিক ও আদর্শিক মূল্যবোধে বেড়ে উঠেছেন।
দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি সংবাদপত্রটির হারানো গৌরব পুনরুদ্ধার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় নতুন মাত্রা যোগ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সাংবাদিকতা ও রাজনীতির দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য অধিকার রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখবেন বলে মনে করেন তার সহকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho