
৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘ টানাপড়েন শেষে অবশেষে অন্তর্বতী জামিন পেয়েছেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত রাজপালকে জামিনের শর্ত হিসেবে দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১.৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের এই শর্ত পূরণ করার পরই তার জামিন মঞ্জুর করা হয়।
এর আগে চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়ে আত্মসমর্পণের পর থেকে দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন এই অভিনেতা। তবে তার দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা।
সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কেআরকেও তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় রাজপাল যাদবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে 'বড় ভাই' সম্বোধন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে।
তবে সেই ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয় বরং এটি ২০১৮ সালের একটি পুরনো ক্লিপ। সে সময় প্রায় তিন মাস জেল জীবন কাটিয়েছিলেন অভিনেতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho