
বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন ইনফিনিক্স নোট এজ। ৩০ হাজার টাকার বাজেট ঘিরে এখন প্রতিযোগিতা তীব্র। এই সময়েই স্টাইল ও দীর্ঘমেয়াদি ব্যবহারের বার্তা নিয়ে এসেছে ফোনটি। এখনকার ব্যবহারকারীরা শুধু ট্রেন্ড খোঁজেন না। চান নির্ভরযোগ্যতা ও কয়েক বছর নিশ্চিন্ত ব্যবহার। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, নিয়মিত মাল্টিটাস্কিং করেন—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই বাজারে আনা হয়েছে Infinix Note Edge।
ডিজাইনে প্রিমিয়ামের ছোঁয়া রাখার চেষ্টা করেছে ইনফিনিক্স। ফোনটিতে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে। চারপাশে সমান সরু বেজেল। যা সাধারণত উচ্চমূল্যের ফোনে দেখা যায়।
মাত্র ৭.২ মিলিমিটার পাতলা বডি। সঙ্গে পার্লেসেন্ট ফিনিশ। সব মিলিয়ে আধুনিক ও পরিমিত লুক। তবে শুধু বাহ্যিক সৌন্দর্যে থেমে নেই প্রতিষ্ঠানটি। দীর্ঘস্থায়ী পারফরম্যান্সেও জোর দেওয়া হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাতলা গড়নের মাঝেও বড় ব্যাটারি রাখার চেষ্টা। সঙ্গে রয়েছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি। দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে বলে দাবি।
দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা গেমিং—সব মিলিয়ে এক দিনে চার্জ নিয়ে দুশ্চিন্তা কমানোর লক্ষ্য। পারফরম্যান্সে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। সঙ্গে ৮ জিবি র্যাম। এ ছাড়া সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের সুবিধা।
প্রতিষ্ঠানটির ভাষ্য, স্বল্প সময়ের বেঞ্চমার্ক স্কোর নয়, বরং দীর্ঘ সময় মসৃণ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। সফটওয়্যার সহায়তাও উল্লেখযোগ্য। ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট। ৫ বছর নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি। ফলে ৩ থেকে ৪ বছর ব্যবহারযোগ্য থাকবে বলে ধারণা।
নেটওয়ার্ক সংযোগে রয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি। দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করবে। দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের জন্য এটি কার্যকর হতে পারে।
নোট এজের দুটি ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম ৩১,৯৯৯ টাকা। সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho