
কিছুদিন আগেই শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব ছেড়েছেন জাহিদুল ইসলাম। এরপরই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। নির্বাচন শেষ হতেই এবার বিয়ের পিঁড়িতে বসছেন শিবিরের এই সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুর এলাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের একাধিক নেতা।
জানা যায়, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)-এর নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাহিদুল ইসলাম। কনের নাম জুআয়রিয়া। তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেন।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho